1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

কুমিল্লায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৩৭১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৯৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ২৬ এপ্রিল বুধবার দুপুরে জেলার সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ডিমাতলী গ্রামের মোঃ নাছিরের ছেলে মোঃ রবিউল আলম (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০