1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় প্রাইভেটকার থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৪১০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার বলেশ্বর এলাকা থেকে বিপুল পরিমান এই গাজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কোতয়ালী মডেল থানার এ.এস.আই শিমুল পারভেজ,সঙ্গীয়ফোর্সসহ রাত ১০ টায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী ইউনিয়নের বলেশ্বর জামে মসজিদের পাশে কবরস্থান সংলগ্ন সড়কে ব্যারিকেড দেয়।
এসময় পুলিশের ব্যারিকেড টের পেয়ে দ্রুত গতিতে আসা (ঢাকা মেট্রো গ-২৫-৮২৪৩) প্রাইভেটকারটি ব্যারিকেডের পূর্বেই থামিয়ে অজ্ঞাতনামা ২ জন আসামী কবরস্থানের পাশ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ীর ভিতর থেকে ৩টি প্লাষ্টিকের বস্তার মধ্যে ৭২কেজি গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় গাড়ীর মালিকসহ অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০