1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিপক্ষের হামলায় নিহত বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল বাঁধনের দাফন সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৪১৮ বার দেখা হয়েছে

দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাশরা গ্রামে প্রতিপক্ষের হামলায় বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল রাহেজুল আমিন বাধঁন (৩০) এর দাফন সম্পন্ন হয়েছে।গত ২৪শে এপ্রিল রোজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার নিজ গ্রামে পুলিশ পাহারায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ গত রবিবার বেলা সাড়ে ১১টায় দাউদকান্দি উপজেলার বাশরা গ্রামে প্রতিপক্ষের হামলার সে নিহত হয়।। এতে আরো ৫ জন আহত হয়। আহতদের দাউদকান্দি উপজেলা গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা প্রেরণ করা হয়। নিহত রাহেজুল আমিন বাঁধন বাশরা গ্রামের আলী আহমেদের ছেলে। সে নোয়াখালী জেলা পুলিশের বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল। পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সকালে বাশরা গ্রামের বাড্ডাবাড়ীতে হামলা করে বাঁধন ও তার বাহিনী। হামলায় ওই বাড়ীর নুরু মিয়ার ছেলে হাছান আহত হয়। এই হামলার জের ধরে বেলা সাড়ে ১১টায় এলাকার লোকজন বাঁধনের বাড়ীতে হামলা করে। হামলাকারীরা তার ঘরের দরজা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। রামদা লাঠিসোটা দেখে ভয়ে বাঁধন বাঁচার জন্য পাশের রফিকুল ইসলামের দালানের একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হামলাকারীরা রুমের দরজা ভেঙে বাঁধনকে টেনেহিঁচড়ে বের করে দালানের প্রধান ফটকের সামনে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে তাকে ফেলে রেখে যায়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলায় আহত বাঁধন ও তার মা এবং ভাই সুমনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর আশংকাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে নেয়ার পর বাঁধন মারা যায়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন,মামলা প্রক্রিয়া দিন রয়েছে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।পাশাপাশি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০