1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

কুমিল্লার শশীদলে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৪৪০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার শশীদলে ঢাকা থেকে চট্টগামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার বিকাল সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। ট্রেন লাইনচ্যুত হলেও মেইন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেনের আরেক ইঞ্জিন আসার পর কর্ণফুলী বগিগুলো নিয়ে ট্রেনটি গন্তব্যস্থলে রওনা হবে।
স্থানীয় সূত্র জানায়,ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেন বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনের লুপ লাইনে আসলে এর ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়।
রেলওয়ে বিভাগের সিনিয়র উপ সহকারি প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীদের কারো কোন ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।
তিনি জানান,আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর বগিগুলো টেনে নিয়ে আরেকটি ইঞ্জিনের সাথে সংযোগ দেওয়ার পর কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০