1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ঈদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট হবে না- সড়ক পরিবহন সচিব আমিন উল্লাহ নুরী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩৮৩ বার দেখা হয়েছে

আনিসুর রহমান খান,দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, ঈদে ঘর মুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ সব এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত যানবাহন তাৎক্ষনিক অপসারনের জন্য রেকার প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে যানজট নিরসনে আমাদের প্রস্তুতি ব্যাপক। আশা করি এ বছর মেঘনা-গোমতী সেতু ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোন যানজট হবে না। বুধবার দুপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রাখতে চলমান কার্যক্রম ও যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করন কার্যক্রম পরিদর্শন শেষে দাউদকান্দি টোলপ্লাজায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। যানজট নিরসনের মহাসড়কে মহড়া দেয়া হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষনিক দায়িত্ব পালন করছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দেশ সেরা দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন,সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান,তত্বাবধায়ক প্রকৌশলী ড.মোঃ নাজমুল হক,নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাহানা ফেরদৌস,দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া,কুমিল্লা উঃ জেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিবপ্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০