1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

সড়ক দূর্ঘটনা রোধে রিফ্রেশ ক্যাম্প এর উদ্বোধন করেন: গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৪১৯ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

ঈদ কে সামনে রেখে সড়ক মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহি পরিবহন গুলোতে প্রতিনিয়ত ছোট বড় দূর্ঘটনার হাত হতে ঘরে ও কর্মস্থলে ফেরা উত্তর জনপদের মানুষ গুলোকে রক্ষায় ব্যতিক্রমী এক আয়োজন করেছে গাইবান্ধা জেলা পুলিশ। মহাসড়কের পাশে পরিবহন চালক,হেলপার ও যাত্রী সাধারণের সেবা প্রদানে রিফ্রেশ ক্যাম্পে এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। এসময় পরিবহন চালকদের মাঝে জনসচেতনতা বৃদ্ধিকল্পে লিফলেট বিতরণ করা হয়।
আজ ১৯ এপ্রিল সকালে ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধা জেলার অংশে বিভিন্ন পয়েন্টে এ রিফ্রেশ ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়। প্রথমে গোবিন্দগঞ্জে এ ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার। এসময় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন,থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে পলাশবাড়ী চৌমাথা মোড়ে এ রিফ্রেশ ক্যাম্পের উদ্বোধন,লিফলেট বিতরণ,অগ্নিকান্ড প্রতিরোধে মার্কেট গুলোর ব্যবসায়িদের মাঝে জনসচেতনতায় গণসংযোগ শেষে রিফ্রেশ ক্যাম্পে এক প্রেস ব্রিফিং করে জেলা পুলিশের সার্বিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। তিনি জানান,ঈদ কে সামনে রেখে ঘরে ও কর্মস্থলে ফেরার শুভ যাত্রা নিরাপদ করতে জেলা পুলিশের পক্ষ থেকে সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক ও থানা পুলিশের সমন্বয়ে ২৪ ঘন্টা পৃথক পৃথক ভাবে সড়কে পুলিশ সহায়তা প্রদান করা হবে। তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। এসময় পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা,পৌর মেয়র গোলাম সরোয়ার, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা,ওসি তদন্ত দিবাকর অধিকারী,বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০