1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নরসিংদীতে শতাধিক পথশিশুদের মাঝে রঙিন জামা বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৪৪২ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করেছে আলোকিত নরসিংদী নামে একটি সামাজিক সংগঠন। আজ সকালে নরসিংদী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে প্রায় শতাধিক পথশিশুদের মাঝে এ জামা বিতরণ করা হয়।
আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া। এসময় আরোও উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম ভূইয়া, নরসিংদী ইনডিপেনডেন্স কলেজে অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা,নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি এড.নাজমুল হাসান, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাখন দাস, নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক রাসেল বিন হাসানাত, মুক্তধারা নাট্যসম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট ও দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের প্রভাষক গোষ্ঠলাল দাস প্রমুখ। 
এ সময় পথশিশুদের অধিকার, তাদের সুরক্ষা ও স্বাস্থ্য সেবা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন অতিথিরা। আলোচনা শেষে প্রায় শতাধিক পথশিশুর মাঝে ঈদের নতুন জামা তুলে দেন তারা। ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা।
আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন,সকলের প্রচেষ্টায় এই সংগঠন এগিয়ে চলছে। অসহায়,সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমরা আছি এবং থাকব। আজ রঙিন জামা বিতরণ করে প্রায় শতাধিক পথশিশুর মাঝে হাঁসি ফুটাতে পেরে আনন্দ লাগছে। প্রতি বছরই আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০