1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নে সরকার ইসিকে সকল ধরনের সহযোগিতা করতে হবে- অধ্যাপক ইকবাল হোসেন রাজু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৪০০ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

মাহে রমজান শান্তি, রহমত ও কল্যাণের বার্তা নিয়ে আসে, আর বৈশাখ নিয়ে আসে নতুন বার্তা। চলমান অবস্থায় আমাদের সকলের একটাই লক্ষ্য রাজনৈতিক ও অর্থনৈতিক স্থীতিশীল বাংলাদেশ। তবে এর সফলতা নির্ভর করবে সকলের অংশ গ্রহণে সুস্থ সুন্দর জাতীয় নির্বাচন। আমরা আশাবাদী একটি গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নে সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা করবে। শনিবার বিকালে কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়িতে পৌর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহন করবে, আপনারা জাতীয় পার্টির সাথে থাকবেন এবং লাঙ্গল প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ওই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হাজী মোছলে উদ্দিন মোল্লা মোসলেম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাবেদ আহম্মেদ নবী, মোঃ মজিবুর রহমান, মোঃ ফরিদ উদ্দিন আহম্মেদ, আব্দুল আউয়াল, নাজিম উদ্দিন সরকার, এ.কে আজাদ, মোঃ মোজ্জামেল হক ভূইয়া, মোঃ আলেক মিয়া, মজিবুর রহমান কালা, সদস্য সচিব সফিকুল ইসলাম মাস্টার, পৌর জাতীয় পার্টির আহবায়ক মনিরুল ইসলাম ভূইয়া, উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ সেলিম মিয়া, আলী হোসেন, উপজেলা ছাত্র সমাজ নেতা আল আমীন কিবরিয়া, ফিরোজ খান, কবির হোসেন, দেলোয়ার হোসেন, আবদুর রব, স্বজল হোসেন, বাদশা মিয়া, মেহেদী হাসান, শুভ আহম্মেদ, হৃদয় আহম্মেদ ও সজিব আহম্মেদ প্রমুখ। এর আগে প্রধান অতিথি অধ্যাপক ইকবাল হোসেন রাজু বিশাল মটরসাইকেল বহর নিয়ে দেবিদ্বার পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০