1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৩৮২ বার দেখা হয়েছে

বটিয়াঘাটা খুলনা প্রতিনিধ

বৃহস্পতিবার সকাল দশটায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র‍্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে থানার মোড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মাঠে এসে শেষ হয়।র‍্যালী শেষে শহীদ জ্যোতিষ হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ বটিয়াঘাটা খুলনা ১ আসনের সংসদ সদস্য হুইপ পঞ্চানন বিশ্বাস, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ ইবনে মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,কৃষি অফিসার রবিউল ইসলাম,যুব অফিসার আবুবক্কার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র, সহ সকল দপ্তরে কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়,সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পহেলা বৈশাখ উদযাপন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০