1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

পলাশবাড়ীতে বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৩৬৪ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

মুছে যাক গ্লানি,ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ এপ্রিল শুক্রবার সকালে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
সভায় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সাধারণ সাম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান তোতা চৌধুরী,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.মো.আলতাব হোসেন,পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার,প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, শিক্ষক আইএম মিজানুর রহমান, পৌর ছাত্রলীগের আহবায়ক মাসুম সরকারসহ অন্যান্যরা। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক,রাজনৈতিক, বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ,স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০