1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

দাউদকান্দিতে ভিজিএফ’র চাল বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৪১৬ বার দেখা হয়েছে

আনিসুর রহমান খান দাউদকান্দি প্রতিনিধিি

অসহায় দুঃস্থ ও হত দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়ন ও১টি পৌরসভার অসহায় দুঃস্থ ও হত দরিদ্র ২০৪১৬টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার দিনব্যাপী দাউদকান্দি উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় অসহায় দুঃস্থ ও হতদরিদ্র জন প্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীদের হাতে চাউল তুলে দেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন। চাউল বিতরণের কর্মসূচিতে মনিটরিং করেন কুমিল্লা জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী,দাউদকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম,উপ-সহকারী প্রকৌশলী মোঃ হানিফ মিয়া। এ সময় জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন,গৌরীপুর ইউপি চেয়ারম্যান নোমান মিয়া,সুন্দলপুর ইউপি চেয়ারম্যান আসলাম মিয়াজী,মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান দুলাল আহম্মেদ বারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মনির হোসেন তালুকদার সহ সকল ইউপির চেয়ারম্যান ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে বলেন, প্রতি ইউনিয়নে কয়েক হাজার মানুষের চাল পাওয়ার চাহিদা রয়েছে। আমরা সবাইকে একসাথে দিতে পারছি না। পর্যায়ক্রমে অন্যরাও পাবেন। প্রধানমন্ত্রীর ঘোষণা কেউ না খেয়ে থাকবে না এটা মনে রাখতে হবে। এরপর কেউ অভুক্ত থাকলে প্রশাসনকে জানানোর অনুরোধ জানান তিনি। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবেলা করতে উৎসাহিত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০