1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

নড়াইলের নড়াগাতিতে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩০৬ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান, কালিয়া নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চোরখালী এলাকায় অভিযান চালিয়ে মীনাক্ষী বেগম (৩২) নামে এক নারী মাদক ব্যাবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ আটক করেছে নড়াগাতী থানা পুলিশ। মিনাক্ষী বেগম চোরখালী আশ্রায়ন প্রকল্পের উজ্জল বিশ্বাসের স্ত্রী। পুলিশ সুত্রে জানা যায়, নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের নির্দেশনায় নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এএসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি টিম চোরখালি আশ্রায়ন প্রকল্পে অভিযান চালিয়ে মীনাক্ষীর ঘর থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করে। এ ঘটনায় নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। মামলা নম্বর ৩। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মীনাক্ষী নামের এক মাদক ব্যবসায়ীকে ৪কেজি গাঁজাসহ আটক করা হয়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০