1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলসহ দুই তরুনের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩৯৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় রতনপুর এলাকার সড়ক থেকে দুই তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সঙ্গে একটি মোটরসাইকেলও ছিল। শুক্রবার(৭ এপ্রিল) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন বলে জানিয়েছেন লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া। শুক্রবার বিকেলে ওসি মোর্শেদুল আলম বলেন, দুই তরুণ একটি মোটরসাইকেলে যাচ্ছিল। ধারণা করছি একজন বেপরোয়া গতিতে চালিয়ে কোনো গাড়ির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তবে যে গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিলো,সেটি সঙ্গে সঙ্গে চলে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগন ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতরা হলেন,লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপাড় গ্রামের মো.হুমায়ুন কবিরের একমাত্র ছেলে আবদুল্লাহ আল মামুন (১৪) এবং চন্ডীপুর গ্রামের মো.বাবুল মিয়ার ছেলে মাসুদ আলম (১৫)। এদের মধ্যে আবদুল্লাহ আল মামুন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০