1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নরসিংদীতে দেবরের ছুরিকাঘাতে ভাবী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৪০৩ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীর আমদিয়ায় দেবরের ছুরিকাঘাতে পারুল বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মাধবদী থানার আমদিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।নিহত পারুল বেগম ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান,পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের সময় বাড়িতে কাপড় টানানো ও হাঁস মুরগী নিয়ে ঝগড়ার এক পর্যায়ে দেবর জসিম উদ্দিন(৩৫) তার ভাবী পারুল বেগমকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহতাবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রকিবুজ্জামান জানান, খবর পেয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত পদক্ষেপ নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০