1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় কুখ্যাত গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৩৯২ বার দেখা হয়েছে
  • আশরাফুল ইসলাম গাইবান্ধা

কুখ্যাত গরু চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের নিকট হতে উদ্ধারকৃত ৪টি গরুসহ একটি রেজিস্ট্রেশন বিহীন একটি ট্রাক জব্দ করা হয়। আজ বুধবার গাইবান্ধা সদর থানা পুলিশের আয়োজনে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন । এ সময় উপস্থিত ছিলেন সদর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানসহ জেলা ও থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।
থানা সূত্রে জানা যায়,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা জুড়ে রাতে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। নিয়মিত এ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা এলাকার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালিয়ে গরু চোরদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট হতে ৪টি গরুসহ একটি রেজিস্ট্রেশন বিহীন একটি ট্রাক জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালীয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইসলাম সজিব, রাজশাহী জেলার কাশিডাঙ্গা উপজেলার জাহিদুল ইসলাম জাহিদের ছেলে বিজয় ইসলাম ওরফে পিচ্চি বাবু এবং গাইবান্ধা সদরের খামার পীরগাছা গ্রামের আজিম উদ্দিনের ছেলে রেজাউল শেখ ও আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০