1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় মাদক ব্যবসায়ীর বাড়িতে মিললো বিদেশি পিস্তলসহ ইয়াবা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৪২১ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় তোষকের নিচে মিললো বিদেশি পিস্তল, গুলি,ইয়াবা এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন,গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ৪ এপ্রিল মধ্যরাতে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বারাইপুর গ্রামের মাদক ব্যবসায়ী শাহজাহান সাজুর খাটের তোশকের নিচ থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।বুধবার ৫ এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সঞ্জুর মোর্শেদ। এ সময় সেখান থেকে একটি বিদেশী পিস্তল,দুটি ম্যাগাজিন,১২০ রাউন্ড গুলি(৭.৬৫ এমএম),এক হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান তিনি। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল মধ্যরাতে মাদক ব্যবসায়ী শাহজাহান সাজুর বাড়িতে অভিযান চালায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ।।অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) কামরান হোসেন। রাতের অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে পালিয়ে যায় সাজু। এ সময় স্থানীয়দের সামনেই শাহজাহান সাজুর ঘরের খাটের তোশকের নিচে,বালিশের পাশে এবং ওয়্যারড্রোবের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল,দুটি ম্যাগাজিন,১২০ রাউন্ড গুলি(৭.৬৫ এমএম),এক হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন,নগদ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় শাহজাহান ওরফে সাজুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আলাদাভাবে মামলা কর হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০