1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় ৫ লাখ টাকার চোরাইপণ্যসহ ৪ জন আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৪৩২ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের চোরাই মালামালসহ সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ ।

সোমবার (৩ এপ্রিল)রাতে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাদের আটক করেন। এ সময় চোরাইপণ্যসহ একটি বড় ট্রাকও জব্দ করা হয়। আটককৃতরা হলেন,ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশংগল গ্রামের মৃত জাফর শিকদারের ছেলে সোহেল শিকদার, বরিশাল কোতোয়ালি থানার রূপাতলী গ্রামের মজিব মোল্লার ছেলে আরিফ মোল্লা (২৮),একই গ্রামের মৃত নাসির হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার ও উজিরপুর উপজেলার বৈরকাঠি গ্রামের হারুন হাওলাদারের ছেলে ট্রাক চালক রাসেল হাওলাদার (৩০)। দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা জানান,আইনশৃংখলা রক্ষার্থে টহল পুলিশের একটি দল সোমবার মহাসড়কের টোল প্লাজা এলাকায় দায়িত্ব পালন করছিল। এসময় ঢাকাগামী একটি ট্রাক সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। টোলপ্লাজার ব্যারিকেডের সহযোগিতায় ট্রাকটি থামানো হয়। ট্রাকের ভেতর তেরপাল দিয়ে ঢাকানো। প্রায় ৫ লাখ টাকা মূল্যের সিএনজি অটোরিকশার চোরাই যন্ত্রাংশ এবং চুরি করার সরঞ্জামসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক সংঘবদ্ধ চোরাই চক্রের সদস্যদের নামে একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০