1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৪৭৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মো: কামাল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার কনকাপৈত ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত কালাম হোসেন উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পূর্বপাড়া মোল্লা বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে কামাল হোসেন ঘুম থেকে উঠে একতা বাজারস্থ অনিক ব্রিকস্ ফিল্ডের উত্তর পাশে বিদ্যুৎ চালিত তার সেলু মেশিনটি বন্ধ করতে যান। সেখানেই তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে সকাল সাড়ে দশটায় স্থানীয় কৃষক আব্দুল গণি ধানক্ষেতে গেলে তাকে সেলু মেশিনের পাশে পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনকে ডাকেন। পরে লোকজন এসে কামাল হোসেনকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা এগারটায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন,‘উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০