1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেলো পরিবার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৪০৬ বার দেখা হয়েছে

মোঃইমরান হোসেন মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে কাউসার মিয়া নামে ৬ বছরের হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল মৌলভীবাজার সদর থানা পুলিশ। আজ(৩এপ্রিল)সদর থানা পুলিশ সূত্রে জানাযায়,গত ২এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১০টায় মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার বাটার মোড় এলাকায় শিশু কাউসার মিয়াকে একা রাস্তায় ঘুরাফিরা করতে দেখে একজন সিএনজি চালক পরে চালক শিশুটিকে সদর থানায় নিয়ে আসেন।থানায় আনার পর নারী শশুর বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কের অফিসার এসআই শিউলি রানী দে শিশুটিকে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু শিশু কাউসার মিয়া তার নাম-ঠিকানা সঠিকভাবে বলতে পারছে না। তার পর সদর থানার এসআই রতন কুমার হালদার’বিট পুলিশ’ নামে একটি ফেসবুক একাউন্ট থেকে শিশুটির ছবিসহ একটি পোস্ট করেন। পরে এই ফেসবুক পোস্টের মাধ্যমে শিশুটির পিতা মৌলভীবাজার সদর থানায় যোগাযোগ করেন।হারিয়ে যাওয়া শিশুর পরিবার সদর থানায় আসার পর আজ দুপুরে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে,নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের মাধ্যমে শিশুটিকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া শিশুর নাম কাউসার,পিতা- মনির মিয়া,মাতা- কল্পি বেগম, সাং-কাজীপুর,থানা- বালাগঞ্জ জেলা-সিলেট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০