1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় মার্চ মাসে ২২১ মাদক মামলায় ২৫২ জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৩৯৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গত একমাসে মাদকের ২২১টি মামলায় ২৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মাদকদ্রব্য,অবৈধ অস্ত্র, চোরাচালান পণ্য ও চোরাই মোটর সাইকেল উদ্ধার প্রসঙ্গে কুমিল্লা জেলা পুলিশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান। সংবাদ সম্মেলনে জানানো হয়,কুমিল্লা জেলা পুলিশ গত মার্চ মাসে অভিযানে ২২১ টি মামলায় গাঁজা ১৮২২ কেজি,ফেন্সিডিল ৩১১৮ বোতল, ইয়াবা ২৭০৯৫ পিস এবং অন্যান্য মাদকদ্রব্য ১২৮ বোতল উদ্ধার করা হয় । এ বিষয়ে ২৫২ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও জেলা পুলিশ জানায়,গত এক মাসে ৩ টি অস্ত্র মামলায় ৩ জন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ১টি দোনলা পিতল,১টি পাইপগান, ২টি কার্তুজ,২ রাউন্ড গুলি ও ৭টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ৯টি চোরাচালান মামলায় ১০ জন চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়। এছাড়া ১ হাজার ১৪১ পিস ভারতীয় শাড়ি-থ্রিপিস, ১৮০টি স্মার্ট মোবাইলফোন, ৪২০ প্যাকেট সিগারেট, বিপুল পরিমান আতশবাজী ও বিভিন্ন স্টেশনারী সামগ্রীসহ ০২টি প্রাইভেটকার ও ২টি চোরাচালানকৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চোরাচালানকৃত মালামালের সর্বমোট মূল্য দেখানো হয়েছে আনুমানিক ৭৬ লাখ ৫০ হাজার টাকা । এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক মহান স্বাধীনতা দিবস নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে গত ১১থেকে ২৭ তারিখ প্রর্যন্ত কুমিলা জেলা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে ২৮টি চোরাই মোটর সাইকেল জব্দ করা হয়েছে করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০