1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করলেন তরুণী!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩৫৫ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টর

নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে বিয়ের দাবিতে সেনা সদস্য প্রেমিকের বাড়িতেই গিয়ে বিষপান করেছেন কলেজ পড়ুয়া এক তরুণী।
শনিবার (১ এপ্রিল) বিকেলে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান ও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সুরুজ্জামান শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর প্রেমিক সেনাবাহিনীতে চাকরি করেন।
ভুক্তভোগী তরুণীর দাবি, প্রায় চার বছর ধরে তাদের প্রেম চলছে। এখন প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানায়। সম্প্রতি প্রেমিক ছুটিতে বাড়িতে আসে। বিষয়টি জানার পর শুক্রবার (৩১ মার্চ) রাত ৮টায় বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। পরে একই দিন রাত ১০টায় প্রেমিকের পরিবারের লোকজন জোরপূর্বক তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এ সময় হাতে থাকা বিষপান করে ওই তরুণী। পরে তাৎক্ষণিকভাকে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে এবং তার অভিভাবকদের খবর দেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সুরুজ্জামান শামীম জানান, ওই তরুণী অবস্থা এখন ভালো। তাকে নিয়মিত চিকিৎসার পাশাপাশি মনিটরিং করা হচ্ছে।
লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, এই খবরটি শুনেছি। কিন্তু কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০