1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

সান্তাহারে ভ্রাম্যমান আদালতে ৭ ব্যবসায়ীর ২২ হাজার টাকা জরিমানা!!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৪১২ বার দেখা হয়েছে

মিরু হাসান,স্টাফ রিপোর্টর

পণ্যের মূল্য তালিকা না টাঙ্গানা. মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে মুদি দোকান, কাঁচামাল, তরমুজ ও মুরগি ব্যবসায়ীসহ ৭ জন ব্যবসায়ীর ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সান্তাহার কয়েকটি বাজারে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন। তিনি পবিত্র রমজান মাসে ভোক্তাদের নিকট থেকে যেন অতিরিক্ত দামে পন্য বিক্রি না করা হয় এজন্য ব্যবাসীদের সর্তক করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক আবু তাহের, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যা।
ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, পবিত্র রমজান মাসে ভোক্তা অধিকার সংরক্ষনে নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে গত শনিবার নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদারের নেতৃত্বে সান্তাহার এলাকার কাঁচা বাজার, মুদি দোকান, তরমুজ বিক্রি ও মুরগি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে সান্তাহার জয় ট্রেডার্সের প্রোপাইটার রাজ কুমার সাহার ৫ হাজার টাকা, মা ভ্যারাইটি স্টোরের প্রোপাইটার সমীর চন্দ্র প্রামানিকের ৩ হাজার টাকা, শ্রীকৃষ্ণ ভান্ডারের প্রোপাইটার দুলাল দেবনাথের ৩ হাজার টাকা, ফজলু স্টোরের প্রোপাইটার তৌহিদের ২হাজার টাকা, দীপেন ভ্যারাইেিট স্টোরের প্রোপাইটার দীপেন চন্দ্র ঘোষের ২ হাজার টাকা, সিদিয়া স্টোরের প্রোপাইটার রাজীবের ২ হাজার টাকা ও সান্তাহার রেলগেটে তরমুজ বিক্রেতা রিফাত আলীর ৫হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০