1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় ১১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩৯২ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টর

বগুড়ায় র‍্যাবের অভিযানে ১১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে সদরের মাটিডালি বিমান মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই দুইজন হলো কুমিল্লার ব্রাহ্মণ পাড়ার উত্তর তেতাভুমির আব্দুর ওহিদের ছেলে তমু মিয়া (৪০) এবং হোসেন মিয়ার ছেলে নাজমুল হাসান (২৯)।
শুক্রবার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে দিনাজপুর গামী একটি পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় মাদক পরিবহন করা হচ্ছে। তখন সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরেই আসামীরা বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০