1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় বিবেক হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিলেন চেয়ারম্যান টিপুর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৪০৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত মানবিক সংগঠন
বিবেক এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) কুমিল্লা নগরীর ফান টাউন মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও মাদ্রসার ছাত্রদের সাথে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান,অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা এডভোকেট শহিদুল হক স্বপন, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, দৈনিক বাংলার আলোড়ন সম্পাদক মো. রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইয়েদ মাহমুদ পারভেজ,কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাসেম হৃদয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো.জামাল নাছের। একাত্তর টিভি কুমিল্লা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুকের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন বিবেক চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিবেক এমন একটি সময় আত্মপ্রকাশ করেছে, যখন সন্তান মা বাবাকে রেখে দূরে চলে গেছে। করোনায় মৃতদের লাশ দাপনে স্বজনরা পাশে ছিলো না। সেবা করার জন্য মানুষের পাশে মানুষ ছিলো না।
সভাপতির বক্তব্যে বিবেক চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু বলেন,আর্ত মানবতার সেবায় বিবেকের জন্ম। বিবেক নামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেছি, এতিমখানা করেছি। আমার স্বপ্ন বিবেক হাসপাতাল তৈরি করা। আমার বড় মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিবে,সে ডাক্তার হয়ে এ হাসপাতাল পরিচালনা করবে। কুমিল্লার মানুষের ভালো মন্দের সহযাত্রী হতে চাই আমরা। যে কোন প্রয়োজনে বিবেককে পাশে পাবেন।২০২০সালে করোনাকালীণ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত মানুষের লাশ দাফন করে মানবিক সাহসী ও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল এই বিবেক সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০