1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

প্রধান শিক্ষক কতৃক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ১৫ দিন পর তদন্ত কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৪৩৯ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কর্তৃক এসএসসি পরীক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনায় ১৫ দিন পর উপজেলা পরিষদের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক এ কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা বানীন রায়কে আহবায়ক, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ মোঃ রফিকুল ইসলামকে সদস্য সচিব এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন ও উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা নাছিমা আক্তারকে সদস্য করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, উপজেলা পরিষদের সমন্বয় মিটিংয়ে গুনাইঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের বক্তব্যের প্রেক্ষিতে সকলের সিদ্ভান্ত মোতাবেক ওই ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত পূর্বক রিপোর্ট দাখিল করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য- গত ১৫ মার্চ মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতল হোসেনের বিরুদ্ধে বিদ্যালয় চলাকালে এক এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে অবরুদ্ধ করে রাখে ছাত্র-জনতা। পরে দিনভর বিদ্যালয়ে ভাংচুর, ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৩০০ রাউন্ড গুলি করে। এতে প্রায় ২০জন গুলিবিদ্ধ সহ প্রায় অর্ধশত আহত হয়। রাতে কুমিল্লার পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করেন। এ ঘটনায় পর দিন ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ‘শ্লীলতাহানির’ অভিযোগে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত প্রধান শিক্ষককে জেল হাজতে প্রেরন করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০