1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

দেবীদ্বারে বেদে পল্লীর শত পরিবার পেল ইফতার সামগ্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩৯৫ বার দেখা হয়েছে

দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে বেদে পল্লীর শতাধিক পরিবার পেল ইফতার সামগ্রী।বুধবার সকালে জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের পক্ষ থেকে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার শাখার আহবায়ক রাশেদা আক্তার, উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুর লিপি, ভানী ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ইউনুছ শান্ত ও কুমিল্লা জেলা বেদে সম্প্রদায়ের সভাপতি আলাউদ্দিন কবিরাজ, স্থানীয় বেদে নেতা আদম সর্দার প্রমুখ।
ইফতার সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশে জুলেখা বিবি, রুববান বিবি, আলতাব আলী বলেন, আমরা করোনাকাল থেকে মানবতার ফেরিওয়ালা আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকার এর ইফতার সামগ্রী, খাদ্য, বস্ত্র, ঔষধ, চিকিৎসা পেয়ে আসছি। রোজা এবং ঈদ আসলে আশায় থাকি ডাঃ ফেরদৌস খন্দকারের সাহায্য সামগ্রী কবে পাব। আজ পেয়ে আমরা খুবই আনন্দিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০