1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

জন্মের পরও শিশু আমেনা দেখেনি বাবাকে:ওমরা করতে গিয়ে দেবীদ্বারের গিয়াস দুর্ঘটনায় নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৪১৭ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

ওমরা করতে গিয়ে স্ত্রী রাবেয়ার সাথে মোবাইলে শেষ কথা ছিলো আগামী ২ এপ্রিল রমজানের মধ্যেই দেশের বাড়িতে ফিরে আসবো,দোয়া কইরো ভালো থেকো,গত ২৭ মার্চ সোমবার সকালে ওমরা পালন করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পূর্বে সৌদি আরব থেকে এমন কথা স্ত্রীর সাথে বলেন নিহত গিয়াস উদ্দিন(৫৭)। কিন্তু আর জীবিত ফিরে আসা হলোনা সৌদি প্রবাসী গিয়াস উদ্দিন। নিহতের বন্ধু আব্দুর রব ওরফে সবুজ একই দিনে পরের গাড়ি দিয়ে ওমরাহ করতে যাচ্ছিলেন,সামনের গাড়িতে ছিল নিহত গিয়াস উদ্দিন দুর্ঘটনায় মারা যাওয়ার খবর বাড়িতে দিলে কান্নায় ভেঙে পড়ে নিহতের পরিবার। নিহতের বড় ছেলে দশম শ্রেনীর ছাত্র আব্দুর রহমান কান্নায় ভেঙে পড়ে আজকালের খবরকে জানান কেমনে বাবার লাশ দেশে আনবো,সরকার কি ব্যবস্থা করবে? সৌদিতে আমাদের কোনো আত্নীয়-স্বজন নেই। নিহত গিয়াস উদ্দিন কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের মীর বাড়ির আব্দুল হামিদের ছেলে। ২০০১ সাল থেকে তিনি সৌদি আরব প্রবাসী তার পাসপোর্ট নং-(EB0800005)৬ বছর আগে সে দেশে এসেছে। তার ১ছেলে,২ মেয়ে। বড় ছেলে মো.আবদুর রহমান (১৫),মেয়ে সাদিয়া (১২) ছোট মেয়ে আমেনা(৬) জন্মের পর তার বাবাকে দেখেনি,পেতে চায় পরিবার তার লাশ। গত সোমবার সৌদি আরবের আসির প্রদেশের আবহা সংযোগ সড়কে বাস উল্টে গিয়ে গাড়িতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় ২২ জন নিহতের মধ্যে ১৩ বাংলাদেশী এর মধ্যে কুমিল্লা দেবীদ্বারের নিহত মো. গিয়াস উদ্দিন(৫৭)ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০