1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে আরেক সৎ ভাইয়ের ফাঁসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৩৬১ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণে দুই নাবালক সৎ ভাইকে হত্যার দায়ে আরেক এক সৎ ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লার আদালত। ২৭ মার্চ (সোমবার) এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রাজজ ৫নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন। যাহার এসটি মামলা নং-২০২৩/২০১৬।
মামলার বিবরণে জানাযায়- ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি দিনের সোয়া ১০টা হতে পৌনে ৩টা পর্যন্ত যেকোন সময় আসামি মোঃ আল সফিউল ইসলাম @ ছোটন বাদীনির বসত ঘরের পূর্ব ভিটির উত্তর দিকে কক্ষে সৎ দুই ভাই ভিকটিম মেহেদী হাসান জয় (৮) এবং ভিকটিম মেজবাউল হক মনি (৬) কে গলা চিপিয়া ও বালিশ চাপা দিয়া শ্বাসরোধ করিয়া হত্যা করে দরজা-জালানা বন্ধ করিয়া পালাইয়া যায়। এ ব্যাপারে ভিকটিমদ্বয়ের মা এবং আসামির সৎ মা রেখা বেগম বাদী হয়ে সৎ ছেলে মোঃ আল সফিউল ইসলাম @ ছোটন (২৩) কে আসামি করে ২৭ ফেব্রুআরি কুমিল্লা সদর দক্ষিণ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার বিধানমতে এজাহার দায়ের করেন (যাহার সদর দক্ষিণ থানার মামলা নং-৫৪)। তৎপর ২০১৬ সালের ১ মার্চ থানাপুলিশ আসামিকে গ্রেফতার করিলে আসামি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ আজিজুল হক ঘটনার তদন্তপূর্বক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার বিধানমতে ২০১৬ সালের ৩০ মে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করিলে বিজ্ঞ আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন। পরবর্তীতে মামলায় রাষ্ট্রপক্ষে মানীত ২০জন সাক্ষীর মধ্যে ১৩জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানী অন্তে আসামির স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।দণ্ডপ্রাপ্ত আসামি আল শফিউল ইসলাম প্রকাশ ছোটন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম প্রকাশ আবুল এর ছেলে।
রাষ্ট্রপক্ষে মামলার পরিচালনা করেন এপিপি এডভোকেট নজরুল ইসলাম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০