1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৩৮৯ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টর

বগুড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে ইসলাম উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যায়।  রোববার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে শহরের শিববাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসলাম ঠাকুরগাঁও জেলার সদর উপজেকার পারপুগী এলাকার মৃত সোবাহানের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন।
পুলিশের এই কর্মকর্তা জানান, শিববাটি এলাকায় আবুল কাশেমের নির্মাণাধীন ভবনের কাজ দেখাশোনা করতেন ইসলাম উদ্দিন৷ বেলা সোয়া ১২টার দিকে ইসলাম কাজ দেখার জন্য ২য় তলার ছাদে উঠেন। সেখানে হঠাৎ করে মাথা ঘুরে নিচে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইন্সপেক্টর জালাল উদ্দিন আরও জানান, এই ঘটনায় পরিবারের অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০