1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

কুমিল্লায় বাস চাপায় অটোরিক্সার নারীসহ ২ যাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪৩৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ফুলতলী এলাকায় যাত্রীবাহী মদিনা বাস চাপায় নারীসহ দুই অটোরিক্সা যাত্রী নিহত হয়েছে। ঘটনায় অটো চালকসহ আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত আমানুল্লাহ আমান(৬০) সুয়াগাজী বাজারের স্বর্ণ ব্যবসায়ী। তার বাড়ি উপজেলার মাটিয়ারা গ্রামে। অপর নিহত একই উপজেলার টঙ্গিরপাড় গ্রামের ফাতেমা আক্তার (৩০)।
নিহতের বিষয় নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শিকদার শাওন।
প্রত্যক্ষদর্শীরা জনান, ‘শনিবার বিকেল পৌনে ছয়টার দিকে চৌদ্দগ্রামমুখী যাত্রীবাহী মদিনা পরিবহন একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশার যাত্রী আমানুল্লাহ। পরে কুমিল্লা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসলে মারা যান ফাতেমা আক্তার। ঘটনায় আহতরা হলেন নিহত ফাতেমার শিশু সন্তান জুনাইদ (৯), মাদরাসা শিক্ষার্থী শাহেদ (১৫), শিফাত (২৭)
আসিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০