1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

শ্রীমঙ্গলে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার চোর আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪২১ বার দেখা হয়েছে
  • মোঃইমরান হোসেন মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ ঘটনায় ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বীরগাও এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গত (২০ মার্চ) রাত ৮টার দিকে শ্রীমঙ্গল শহরের বিরাইমপুর (কলেজরোড) এলাকার জনৈক তানভীর আহমেদ (৪২) এর বাসার একটি মোটরসাইকেল রেজিঃ নং-ঢাকা মেট্রো হ-৫২-২২৪৭) চুরি হয়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা হলে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৪ মার্চ ভোর ৩টার দিকে ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বীরগাও এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মোটর সাইকেল চুরির ঘটনায় ওই এলাকার মৃত আছমত আলীর পুত্র শুক্কুর মিয়া(২৭) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শুক্কুর মিয়াকে জিজ্ঞাসাবাদে ও তাহার দেখানো মতে তার বসত বাড়ী থেকে চুরি হওয়া লাল রঙ্গের হিরো স্পেলেন্ডার মোটর সাইকেলসহ আরো ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শুক্কুর মিয়া চুরির ঘটনা স্বীকার করে তার সহযোগী আসামীদের নাম ঠিকানা প্রকাশ করেন। গ্রেফতারকৃত শুক্কুর মিয়া আন্তঃজেলা মোটর সাইকেল চোর দলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযানে অংশ গ্রহন করেন। শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতের তথ্য অনুযায়ী চোর চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শ্রীমঙ্গল থেকে ইতিমধ্যে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে আমরা তৎপর রয়েছি। এ নিয়ে অভিযান পরিচালনা হচ্ছে বলেও তিনি জানান। তিনি বলেন, মোটরসাইকেল চুরি রোধে সাইকেল মালিকদের আরো সচেতন হওয়া প্রয়োজন। যেখানে সেখানে মোটরসাইল পার্কিং না করা ও যথাযথ ভাবে মোটর সাইকেল লক করে রাখার পরামর্শও দেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০