1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

“গুনী আপনজন” সম্মাননা পেলেন সাংবাদিক বাশার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪১৮ বার দেখা হয়েছে
  • শফিউল আলম রাজীব দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

দেবীদ্বার উপজেলার গুনী আপনজন সম্মাননা পেলেন মফস্বল সাংবাদিকতায় ৪৭ বছর পাড়ি দেয়াকলম সৈনিক মুক্তিযোদ্ধ বিষয়ক গবেষক ও লেখক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।

শনিবার বিকেল ৩টায় কুমিল্লা নগরীর রাজগন্জে একটি হোটেলে ওই সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা। কুমিল্লার ১৭ উপজেলার মধ্যে ১৩ উপজেলা থেকে ১৩ গুনী সাংবাদিককে এ আপনজন সম্মাননা দেওয়া হয়। দেবীদ্বারের হয়ে এ সম্মননা পেলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
সাংবাদিক শাহজাদা ইমরান’র সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.এএফএম আব্দুল মঈন, বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাসের, সাংবাদিক জেসমিন রিমা প্রমুখ। সাংবাদিকদের সম্মাননা দেয়া শেষে ইফতারের আয়োজন করা হয়েছে।
প্রায় অর্ধশত বছরের সাংবাদিকতায় এবিএম আতিকুর রহমান বাশার অন্যায়ের সাথে ছিলেন আপোষহীন। তার লেখনীর মধ্যে দিয়ে সত্যকে উন্মোচন করেছেন সবার মাঝে। তিনি দেবীদ্বারের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যেতে এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন। নিপিড়ীত মানুষের পক্ষে লড়াই করে চলছেন অবিরত।
এই সম্মাননা হাতে পাওয়ার পর ওই গুনী সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার’র কাছে তার অনুভুতি জানতে চাইলে তিনি জানান, সাংবাদিকতার ৪৭ বছরে এসে এটাই আমার প্রথম সম্মাননা। তাই এটা আমার কাছে অহংকার ও গর্বের। জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ওপেক্ষা করে মফস্বলে সাংবাদিকতা যারা ধরে রেখেছে তাদের প্রতি আমার ভালোবাসা এবং আজকে যারা আমাকে এই সম্মাননা প্রধান করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা ও আমার ভালোবাসা রইলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০