1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

সিরাজগঞ্জের সলঙ্গায় আগুন পুরলো ৬ দোকান, ৬০ লাখ টাকার ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪০৭ বার দেখা হয়েছে
  • সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় একটি মার্কেটে আগুন লেগে পাঁচটি দোকান ও মালামাল পুড়ে গেছে। এতে ৬০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ি (র‌্যাব-১২ প্রধান কার্যলয়) এলাকায় বারীক মাষ্টারের মার্কেটের একটি দোকানে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে।

স্থানীয়রা আগুনে নিয়ন্ত্রনের চেষ্টা করলে নিয়ন্ত্রনে ব্যার্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টা ব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

মার্কেটের ব্যবসায়ী আব্দুর রশিদ,আব্দুল আলিম,রফিক ও রায়হান বলেন,আমাদের কর্মস্থলে আগুন লেগে আমরা নিঃস্ব আমাদের যা ছিলো সব শেষ। পরিবার পরিজনদের নিয়ে চলাচলের রাস্তাটুকুও নেই আমরা একেবারে অসহায় হয়ে গেলাম।

মার্কেটের মালিক আব্দুল বারীক মাস্টার জানায়, আগুনে মার্কেটের ৬টি দোকানে থাকা মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। এই মার্কেটে ট্রাক বাসের যন্ত্রাংশসহ মেরামতের কাজ করা হতো। মার্কেটের সামনের ফাকা জায়গায় দুটি ট্রাকের শেষ মুহুর্তের কাজও চলছিলো। আগুনে ট্রাক দুটিও ক্ষতিগ্রস্থ হয়েছে। সব মিলিয়ে অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

মার্কেটে থাকা পুরে যাওয়া ট্রাক মালিক আশরাফুল ইসলাম কালু বলেন, আমার ট্রাকের কাজ প্রায় শেষ। এই মুহুর্তে এমন দুর্ঘনায় আমার ট্রাকটি পুরে গেছে। অনেক কষ্ট করে ঋণ করে ট্রাকটি ক্রয় করেছি। এখন আমি কি করবো ভেবে পাচ্ছি না। ঋণ পরিষোধ করবো কি দিয়ে আর ট্রাক মেরামত করবো কি দিয়ে।

উল্লাপাড়া ফায়রা সার্ভিসের ফায়ার ফাইটার ইমরান হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর মধ্যেই ৬টি দোকানের মালামাল পুড়ে যায়।
তিনি আরোও জানান, কয়েলের আগুন থেকে ঘটনার সূত্রপাত হলেও যন্ত্রাংশের ভেতরে তেল জাতীয় পদার্থ থাকার কারনে আগুনের তীব্রতা বেড়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন থেকে রক্ষা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০