1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মেয়ের সহপাঠীর অভিভাবকদের হেনস্তা: বগুড়ার বিচারক প্রত্যাহার!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৪১২ বার দেখা হয়েছে

মিরু হাসান,স্টাফ রিপোর্টর

শ্রেণিকক্ষ পরিষ্কার করা সংক্রান্ত ঘটনার জেরে নিজের মেয়ের সহপাঠীদের অভিভাবকদের হেনস্তা করার অভিযোগ ওঠে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে। ওই অতিরিক্ত জেলা ও দায়রা জজকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,প্রধান বিচারপতির নির্দেশে রুবাইয়া ইয়াসমিনকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে তার মেয়ের সহপাঠীদের অভিভাবকদের হেনস্তা,অবৈধভাবে ক্ষমতা ব্যবহার,সাইবার আইনে শিক্ষার্থীদের মামলার হুমকি ও অভিভাবকদের পা ধরতে বাধ্য করার অভিযোগ উঠেছে।
জানা যায়,বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের পালাক্রমে শ্রেণিকক্ষ পরিষ্কার করার নিয়ম রয়েছে। তবে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম রুবাইয়া ইয়াসমিনের মেয়ে শ্রেণিকক্ষ পরিষ্কার করতে অস্বীকৃতি জানায়। এমনকি ফেসবুকে অন্য শিক্ষার্থীদের‘বস্তির মেয়ে’ উল্লেখ করে পোস্ট দেয় সে। এতে অন্য শিক্ষার্থীরাও পাল্টা পোস্ট দেয়। এরপর রুবাইয়া ইয়াসমিন স্কুলে যান এবং অভিভাবকদের জোরপূর্বক পা ধরে মাফ চাইতে বাধ্য করেন। অন্যথায় সাইবার নিরাপত্তা আইনে শিক্ষার্থীদের নামে মামলার হুমকি দেন।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০