1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কলাবাগানে প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৫৮৩ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে প্রেমিকাকে কলাবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আজিজুর রহমান মোল্লা (১৮) নামে এক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আজিজুর রহমান চরসিন্দুর ইউনিয়নের চলনা মধ্যপাড়া এলাকার রহিম উদ্দিন মোল্লার ছেলে। সে পলাশ থানা সেন্ট্রাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নির্যাতিতা কিশোরী (১৬) নরসিংদী কাদির মোল্লা টেক্সটাইলে শ্রমিকের কাজ করেন।
বুধবার আজিজুর রহমান মোল্লা এবং কামাল প্রধানের ছেলে ইয়াছিনকে (৩০) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় মামলা করেন নির্যাতিতা কিশোরীর বাবা। মামলার পর অভিযুক্ত আজিজুর রহমান মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বলেন, মামলার পর আজিজুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে। এ ছাড়া নির্যাতিত কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০