1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

চাঁদপুরের অর্ধশত গ্রামে বৃহস্পতিবার থেকে রোজা শুরু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৪৬৪ বার দেখা হয়েছে

মো:মুছা তপদার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে অন্য বছরের মতো এবারও চাঁদপুরের অর্ধশত গ্রামের বাসিন্দা রোজা পালন করবেন। এরইমধ্যে বৃহস্পতিবার থেকে রোজা পালনের সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন এই মতবাদের অনুসারীরা।
বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরীফের পীরজাদা মাওলানা আরিফ চৌধুরী।
এ মতবাদের অনুসারী ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাটের শামীম মুন্সি জানান, আজ এশার নামাজের পর রাত সাড়ে আটটায় তারাবির নামাজ আদায় করা হবে। ভোররাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু হবে। একই তথ্য জানান, টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান।

এদিকে,চাঁদপুরের ফরিদগঞ্জ ছাড়াও হাজীগঞ্জ,শাহরাস্তি ও মতলব উত্তরের অর্ধশত গ্রামে একই সময় রোজা পালনের প্রস্তুতির খবর পাওয়া গেছে।
সাদ্রা দরবার শরীফের পীরজাদা মাওলানা আরিফ চৌধুরী জানান,সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে যেভাবে রমজান,পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করা হয়, আমরাও চন্দ্রমাস হিসেব করে ঠিক একই নিয়মে ধর্মীয় বিধানগুলো পালন করছি। সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)১৯২৮ সাল থেকে রোজা, দুই ঈদ ও ধর্মীয় আয়োজনসহ নানান উৎসব এভাবে পালন করার মতবাদ প্রচলন করেছেন। এই মতবাদের অনুসারীরা সে নিয়মেই বৃহস্পতিবার রোজা রাখা শুরু করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০