1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

দেবীদ্বারে আরও ১৫০ গৃহহীন পরিবার পেলো ঘর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৬১৫ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে আরও ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার আশ্রয়ণ প্রকল্পের মানুষের সঙ্গে যুক্ত হন। সেখানে থাকা উপকার ভোগীদের সঙ্গে কথা বলেন তিনি।
বুধবার সকাল ১০টায় দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়েজিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা সহকারি প্রোগ্রামার বেনজির আহমেদের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে সভাপত্বি করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। এসময় বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.গোলাম মাওলা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর, বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, গুনাইঘর(দক্ষিণ) ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল, মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. ময়নাল হোসেন, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল ওয়াহিদ মো. সালেহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ রফিকুল ইসলাম, ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়া, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো.জসিম উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০