1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

সাপাহারে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল আরও ৯৬ টি ভূমিহীন: গৃহহীন পরিবার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৭৯২ বার দেখা হয়েছে

এনামুল হক,(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর সাপাহারে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল আরও ৯৬ টি ভূমিহীন গৃহহীন পরিবার।
বুধবার সকাল ১১ টায় গনভবন থেকে ভার্চুয়ালী সংযুক্ত থেকে সারাদেশে ন্যায় সাপাহারেও দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে সাপাহার উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার আরও ৯৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি দলিল, নামজারী ও খতিয়ান সম্বলিত একটি করে ফোন্ডার হস্তান্তর করা হয়। এরআগে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধান চন্দ্র মজুমদার এমপি উপকারভোগীদের সাথে কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির, উপজেলা আ’লীগের সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,ইউপি চেয়ারম্যানগণ,বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বাড়িঘর পাওয়া সুবিধাভোগী গণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,’বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে এ উপজেলায় প্রথম পর্যায়ে ১২০ ও দ্বিতীয় পর্যায়ে ৬০ কি তৃতীয় পর্যায়ে ৫৫ টি মোট ২৩৫ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে। এ পর্যায়ে অর্থাৎ চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে ৯৬ গৃহ হস্তান্তর করা হলো। এ পর্যায়ের ৯৬ টি বাড়ির মধ্যে নিশ্চিন্তপুর ভেড়াগুড়ি ৩২ টি, ভূমি অফিসের নিকট ৩ টি, নিশ্চিন্তপুর পুলিশ ফাঁড়ির নিকট ১৫ টি, লালচান্দা ৩৬ টি ও রসুলপুর ১০ টি বাড়ি।
পরবর্তীতে আরো ৮১টি বাড়ি নির্মাণের কাজ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০