1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ৪

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৪৫৩ বার দেখা হয়েছে

মিরু হাসান,স্টাফ রিপোর্টার

বগুড়া ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
বুধবার দুপুর ১২টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম মো.লিটন (৪০)। তিনি কাহালু উপজেলার মুরইল মিয়াপাড়া এলাকার মৃত আ:সামাদের ছেলে। তিনি সিএনজি চালক ছিলেন।

এর আগে,বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার এরুলিয়ায় হাটখোলা এলাকার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন।
এটিএসআই লালন হোসেন বলেন, বুধবার সকালে একটি ট্রাক (বগুড়া ড- ১১-২৭২৬) দুপচাঁচিয়া থেকে বগুড়া শহর দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী সিএনজি (নওগাঁ থ- ১১-০০৩৫) ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে সেখানে সিএনজি চালক লিটন মারা যান। বাকি চারজনের অবস্থা আশংকাজনক।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম জানান, ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০