1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার সনদ বিতরণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৭৫৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

“সুস্থ দেহে সুস্থ মন গড়ে তোলে ক্রীড়াঙ্গান”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড উদ্যোগে আন্ত: কলেজ ভলিবল প্রতিযোগিতা মঙ্গলবার (২১ মার্চ) কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজনে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ সরকারি মাঠে সকালে প্রধান অতিথি হিসেবে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাসের।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সুধারাম ও ময়নামতি অঞ্চলের ১২ টি কলেজের ১৫৬ জন প্রতিযোগি অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাসের বলেন,ক্রীড়া হচ্ছে উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম।কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,তোমরাই আগামি বাংলাদেশের ভবিষৎ, নিজেকে তৈরি করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন,অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব প্রফেসর নূর মোহাম্মদ,শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষা বোর্ড উপ-সচিব (একাডেমি)ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।
একই দিন বিকেলে পুরষ্কার বিতরণ পর্বে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন, কুমিল্লা শিক্ষা বোর্ড উপ-সচিব (একাডেমি)ও ক্রীড়া কর্মকর্তা (ভারপ্রাপ্ত)আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার সদস্য সচিব মোহাম্মদ সাফায়েত মিয়া অতিথি হিসেবে পুরস্কার ও সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল হাসনাত বাবুল।
প্রধান অতিথির মাধ্যমে বেলুন উড়িয়ে মাঠ পর্যক্রমের মাধ্যমে খেলার শুভ উদ্ভোধন ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০