1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নিখোঁজের দুইদিন পর গোমতী নদী থেকে আনসার সদস্যের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৫১২ বার দেখা হয়েছে

রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের দুইদিন পর গোমতী নদী থেকে সমীর চন্দ্র দাস (৪০) নামে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সমীর চন্দ্র দাস উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের রাখাল চন্দ্র দাসের ছেলে। সোমবার দুপুরে স্থানীয়রা বাখরাবাদ এলাকায় গোমতী নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 
নিহতের স্ত্রী সুমা রানী দাশ বলেন, সমীর চন্দ্র দাস চট্টগ্রামে আনসার বিডিপি তে কর্মরত ছিলেন । বুধবার  ছুটিতে বাড়িতে আসেন। শনিবার বিকেলে কবুতর বিক্রির জন্য বাসা থেকে ডেকে নিয়ে যায় তার স্থানীয় ডালিম নামে এক বন্ধু। কবুতর বিক্রি শেষে সমীর বাসায় আসলে পুনরায় আবার সন্ধ্যায় ডেকে নিয়ে যায় ডালিম। 
রাত গভীর হলে নিহতের মোবাইলে একাধিক বার ফোন দিলে ফোনটি রিসিভ করেন ডালিম।
ডালিম জানায়, সমীর সাথেই আছে কোন সমস্যা নেই। পরবর্তীতে  আবার ফোন দিলে সে জানায় সমীর কিছুক্ষণ পর বাড়িতে আসবে। পরে রাতে ডালিম সমীরের ব্যবহৃত জুতা ও মোবাইল ফোন নিয়ে বাড়িতে আসে। এবং আমাদেরকে জানায় সমীর গোমতী নদীর পাড়ে বন্ধুদের সাথে  জুয়া খেলছিল। এ সময় অজ্ঞাত কেউ জুয়াড়িদের বরাবর টর্চ লাইট মারলে পুলিশ ভেবে জুয়ারীরা গোমতী নদীতে ঝাঁপিয়ে পড়ে। 
এ বিষয়ে জানতে ডালিমের ব্যক্তিগত মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। 
মুরাদনগর থানার  অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন,  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। 
এ ঘটনায় রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০