1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

সভাপতি- আলেয়া, সম্পাদক-সুলতানা দেবীদ্বারে পৌর বিএনপির মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৪৯০ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি

কুমিল্লা দেবীদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন দেবীদ্বার পৌর মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় দেবীদ্বারের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবন কনফারেন্স রুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোদন করেন, দেবীদ্বার উপজেলা বিএনপির সভাপতি মাজেদা আহসান মুন্সী। এসময় জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
সম্মেলনে নাসরিন জাহান মুন্নীর সঞ্চালায় অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সরকার, পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আউয়াল সাইফুল, মহিলা দল নেত্রী রোকসানা আক্তার, সুলতানা পারভীন, বকুল আক্তার, নুরুন্নাহার রুজী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাজেদা আহসান মুন্সী বলেন, বর্তমান এই আওয়ামিলীগ সরকার গঠনের পর দীর্ঘদিন আমি বাড়িতে আসতে পারিনি, মিথ্যা হামলা-মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের আটকে রাখা হচ্ছে, আগামী নির্বাচন পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে হাছিনা সরকারের পতন ঘটিয়ে বিএনপিকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৫ সদস্যের নাম উল্লেখ পূর্বক ৫১ সদস্যদের কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি মাজেদা আহসান মুন্সী। উল্লেখিত ৫জন সদস্য হলেন, সভাপতি- আলেয়া আক্তার, সিনিয়র সহ-সভাপতি নাসরিন জাহান মুন্নী, সাধারণ সম্পাদক -সুলতানা পারভীন, যুগ্ন সাধারণ সম্পাদক- বকুল আক্তার, সাংগঠনিক সম্পাদক- নুরুন্নাহার রুজী।
এসময় উপস্থিত হয়ে পৌর মহিলাদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, কুমিল্লা-৪ দেবীদ্বার’র সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০