1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নজরুল ইসলাম এমপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৪১৭ বার দেখা হয়েছে
  • নরসিংদী প্রতিনিধি

নরসিংদী ১ আসনের সাংসদ সদস্য লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতিক এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই উন্নয়নকে ইর্ষা করে বিরোধীদল অপপ্রচার চালায়, অপবাদ দেয়। শনিবার দুপুরের নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে মূতিউল্লাহ্ ভূইয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও মূতিউল্লাহ্ ভূইয়া উচ্চ বিদ্যালয়ে সভাপতি মোহাম্মদ কুদ্দুছ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হক স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মমিনুর রহমান আপেল, রহমান ইয়ার্ন ডাইং লি: নারায়ণগঞ্জের জেনারেল ম্যানেজার (অপারেশন) ইঞ্জিনিয়ার মো. গোলাম রব্বানী, জনতা ব্যাংক লি: এর সাবেক ম্যানেজার মো. ফয়জুর রহমান খান লোকমান, বাংলাদেশ হোমিও ম্যানুফেকচারিং এসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট ডা. এম এ মান্নান ও নরসিংদী শ্রমিক লীগের সভাপতি রিপন সরকারসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০