1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ, মাকে হারালো ৩ শিশু মেয়ে : স্বামীসহ আটক ৩ 

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৪৫৫ বার দেখা হয়েছে
  • নরসিংদী প্রতিনিধি (দক্ষিণ)

নরসিংদীর শিবপুরে মনি আক্তার (২৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বারান্দার গ্ৰীলে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ মার্চ) সকালে উপজেলার পুটিয়া ইউনিয়নের শালুরদিয়া গ্রামে তার স্বামী ইসমাইল হোসেন (৪০) এর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকার লোকজন নিহতের স্বামী ইসমাইল হোসেন, বাশুর শামীম, শশুর রফিজ উদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছেন।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন, শিবপুর সার্কেল মেজবাউদ্দিন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।

স্থানীয়রা জানান, প্রায় ১৪/১৫ বছর আগে শালুরদিয়া গ্ৰামের মৃত শরিয়ত উল্লাহ মোক্তারের মেয়ে মনি আক্তার ও একই গ্রামের রফিজ উদ্দিনের ছেলে ইসমাঈলের সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার ভালই কাটছিল। ঘর আলো করে তাদের সংসারে আসে তিন মেয়ে, ইসমা (১১) তাবাসসুম (৯) ও ৬ মাসের তাসনিন। দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে মামলা চলমান থাকায় সংসারে অশান্তির সৃষ্টি শুরু হয়। বাবার দেওয়া মামলায় একাধিকবার জেল ও খেটেছেন ছেলে ইসমাইল। পারিবারিক কোলাহলের জের ধরে শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় তাঁকে শ্বাস রোধ করে হত্যা করার পর ঘরের বারান্দায় গ্ৰীলের সঙ্গে ওড়না দিয়ে বেঁধে রাখা হয়েছে বলে অভিযোগ করে দাবি করেন  নিহতের পরিবার।
নিহতের মা বিলকিস বেগম জানান, আমার মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে ঝুলিয়ে রাখছে আমি তাদের ফাঁসি চাই।
পুটিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মাহবুব জানান, সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থলে যাই। এলাকার লোকজন নিহতের স্বামী, তার সৎ ভাই ও শ্বশুরকে আটক করে পুলিশে দিয়েছে। আমারা এলাকাবাসী এই ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার (ওসি তদন্ত) আবুল ফায়েজ বলেন, ‘আমরা সংবাদ পেয়ে নিহতের স্বামীর ঘরের বারান্দায় বসা অবস্থায় গ্ৰীলের সাথে গলায় ওড়না পেঁচানো মৃতদেহটি উদ্ধার করি। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০