1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

পলাশবাড়ীতে এস এস মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৪১৬ বার দেখা হয়েছে
  • আশরাফুল ইসলাম গাইবান্ধা

শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মার্চ শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।

পরে বিকালে পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকারের সার্বিক পরিচালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।

আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম পাতা,রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, ক্রীড়া সংগঠক সুরুজ হক লিটন,অত্র বিদ্যালয়ের শিক্ষক শফিক, অভিভাবক সুজন সরকার পলাশ,শিক্ষার্থীগণ সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপর শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষক আ ন ম মিজানুর রহমান মিজান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০