1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

দেবীদ্বারে পথ শিশুদের সেবামূলক সংগঠনের বর্ষপূর্তী অনুষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৫৩২ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

‘পথ শিশুদের জীবন বদলে দিন-বদলে যাবে সমাজ’ এ শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে দেবীদ্বারে ‘পথ শিশুদের সেবা মূলক সংগঠন’র বর্ষপূর্তী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবাব কাজী গোলাম মহিউদ্দিন ফারুকী মিলনায়তনে ওই বর্ষপূর্তী অনুষ্ঠান করা হয়।
মো. আলাউদ্দিনের সঞ্চালনায় বিশিষ্ট ক্রীড়াবিদ বাংলাদেশ ফুটবল ফেডারেশন’র রেফারী ভিপি ময়নাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সভাপতি নারী নেত্রী শিরিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, জেলা পরিষদ সদস্য ভিপি মো. বাবুল হোসেন রাজু, মা’মনি হাসপাতালের নির্বাহী পরিচালক মো. তাজুল ইসলাম, পুষ্টিবিদ ফরিদা ইয়াছমিন।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, মো. আজহারুল ইসলাম, মো.শহিদুল ইসলাম, মো. সুজন, মো. শামিম প্রমূখ। আলোচকরা বলেন, অসহায়, ছিন্নমূল পথশিশুরাও আমাদের দেশের নাগরিক। তাদের বাদ দিয়ে জাতির অগ্রগতি সম্ভভ নয়। পথশিশুদের অবহেলায় দূওে ঠেলে না দিয়ে আলোর পথ দেখিয়ে সম্পদে পরিনত করতে হবে। তাহলেই আমাদের সমাজ ও রাস্ট্র বদলে যাবে।
অনুষ্ঠানে কুমিল্লা জেলার প্রায় অর্ধশতাধিক সামাজিক সংগঠন ও সংগঠকদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০