1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার দেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৪৫৪ বার দেখা হয়েছে
  • মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর উদ্যোগে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৭ মার্চ শুক্রবার সকাল ১১ টার দিকে চট্টগ্রাম জেলা পুুলিশ লাইনস হালিশহর সিভিক সেন্টারে এ আয়োজন করা হয়।

এর আগে পুনাক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) সভানেত্রী বুসেরা সামি আক্তার, সহ সভাপতি হাসনা হেনা ও সহ সভাপতি ফারজানা ইয়াছমিন ও প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমগ্র জীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে,ন্যায়ের পক্ষে তিনি সর্বদা দৃঢ় অবস্থান নিতেন। সকল শ্রেণির মানুষের কথা তিনি চিন্তা করতেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের শিশুদের দেশ ও দেশের মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে হবে। শিশুদের যথাযোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০