1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নরসিংদীর দুই ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৪১০ বার দেখা হয়েছে
  • নরসিংদী প্রতিনিধি

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ও নূরালাপুর ইউনিয়ন পরিষদ এর সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম এ একটানা ভোটগ্রহণ করা হয়। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা তৃতীয় হয়েছেন।

রাত সাড়ে ৮টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাকির মাহমুদ ফলাফল ঘোষণা করেন।

বেসরকারি এই ফলাফলে  মহিষাশুরা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো: কাউছার হোসেন হাতপাখা প্রতীকে ৮ হাজার ৩৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী মো: আলমগীর আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৩৯ ভোট, এনামুল হক আওয়ামী লীগের নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৫৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো: রতন মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৭৪ ভোট ও মো: জয়নাল আবেদীন চশমা প্রতীকে পেয়েছেন ১২৫ভোট। এই ইউনিয়নে মোট ২৭ হাজার ৯০১ ভোটের মধ্যে ১৯ হাজার ৩০৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নূরালাপুর ইউনিয়নে টেলিফোন প্রতীকে ৭ হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আরিফ হোসেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে খাদেমুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৪৮ ভোট, আওয়ামী লীগের মো: জাকারিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৯১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো: বিল্লাল হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৫৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী নাসির ভুইয়া  চশমা প্রতীকে পেয়েছেন ৫৬১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো: বিল্লাল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৫৮ ভোট। এই ইউনিয়নে মোট ৩১ হাজার ২৬৪ ভোটারের মধ্যে ২১ হাজার ২৫৯ ভোটার তাদের ভোট প্রদান করেন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ জানান, দুটি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মহিষাশুরা ইউনিয়নে ৬৯ শতাংশ ও নূরালাপুরে ৬৭.৯ শতাংশ ভোট পড়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০