1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

১২০ টাকায় চাকুরি পেল ৯১ জন : স্বচ্ছতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন গাইবান্ধা পুলিশ সুপার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৪৫৯ বার দেখা হয়েছে
  • আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলায় পুলিশ সদস্য নিয়োগে এই প্রথম ব্যাপক স্বচ্ছতা ও জবাবদিহিতা মুলক ভাবে নিয়োগ সম্পূর্ন করায় বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশ সদস্য হিসাবে নিয়োগ পেলেন জেলার ৭৭ জন পুরুষ ও ১৪ জন নারীসহ মোট ৯১ জন প্রার্থী। তারা চুড়ান্ত ভাবে নির্বাচিত হয়েছেন। কোন প্রকার ততবীর ও আর্থিক লেনদেন ছাড়া পুলিশে নিয়োগ পাওয়ায় নির্বাচিতদের পরিবারে বইছে আনন্দের বন্যা।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ লাইন্স চত্বরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। ফলাফল ঘোষণার এসময় সেখানে আবেগঘনণ এ দৃশের অবতারণা হয়। মাত্র ১ শ ২০ টাকায় চাকুরি পাওয়া সৌভাগ্যবান সদস্যগণ জানান জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্ববধান ও স্বচ্ছতার কারণেই এটা সম্ভব হয়েছে। ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার উত্তীণদের ও তাদের পরিবারের সকালেরর হাতে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ নিয়োগ কার্যক্রমে প্রায় ৮ হাজার জন অংশ গ্রহন করে এতে মোট ৭শ ৩৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ ২শ ২৭ জন। সর্বশেষ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৯১ জন প্রার্থী। তাদের মধ্যে ১৪ জন নারী ও ৭৭ জন পুরুষ। উল্লেখ্য, গাইবান্ধা জেলায় এই প্রথম কোন জেলা পুলিশ সুপার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সামনে রেখে জেলা পুলিশের অধিনে পুলিশ সদস্য নিয়োগে ফলাফল ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০