1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

পলাশবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালনে আলোচনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৪২৪ বার দেখা হয়েছে
  • আশরাফুল ইসলাম গাইবান্ধা

“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দিক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ মার্চ সোমবার সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাজমা খাতুন, এছাড়াও তিনি তিনদিন ব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন কর্মসূচির বিষয়ে তুলে ধরেন।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকারের অবদান তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ও আনোয়ারা বেগম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মাহামুদুল হাসান, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটি পলাশবাড়ীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষক জাফিরুল ইসলাম, মিজানুর রহমান মিলন মন্ডল, মমিনুল ইসলাম প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান দোলন ও ফিরোজ কবীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০